সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

পোপের শেষকৃত্যানুষ্ঠানে গেলেন প্রধান উপদেষ্টা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-৪-২০২৫ সকাল ৪:১৭

পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে কাতার থেকে ইতালির উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২৫ এপ্রিল) বাংলাদেশ সময় দুপুর ১২টা ২৫ মিনিটে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে কাতার ত্যাগ করে ভ্যাটিকানের উদ্দেশে রওনা হন তিনি।

রোমে ড. ইউনূসকে স্বাগত জানাবেন ইতালি ও ভ্যাটিকান সিটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। সেখানে পৌঁছানোর এক ঘণ্টা পর শুক্রবার স্থানীয় সময় বিকেল সোয়া ৩টায় প্রধান উপদেষ্টা সেন্ট পিটার স্কয়ারে যাবেন এবং সেখানেই পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

এরপর আগামীকাল শনিবার স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটের দিকে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানে অংশ নিতে সেন্ট পিটার স্কয়ারে যাবেন ড. ইউনূস।

রোববার বাংলাদেশ সময় দুপুর ১২টায় লিওনার্দো দা ভিঞ্চি রোম ফিউমিচিনো বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে যাত্রা করবেন প্রধান উপদেষ্টা। সোমবার ভোরে দেশে পৌঁছানোর কথা রয়েছে ড. ইউনূসের।

Parisreports / Parisreports

গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

শিক্ষিকার সন্তানের লাশ উদ্ধার

র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবির যাত্রা শুরু

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের

পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয়

ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান

হাতে থাকা ব্যাগে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল দুই রোগীর

সরবরাহ বাড়লেও সাধারণের নাগালের বাইরে ইলিশ