সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

ওয়াসার পানিতে দুর্গন্ধ, কিলবিল করছে পোকা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৪-২০২৫ সকাল ৭:১৯

রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারা গত এক মাস ধরে ট্যাপের পানিতে ছোট ছোট লার্ভার মতো পোকা ও কেঁচো পাওয়ার অভিযোগ করছেন। সেই সঙ্গে পানিতে রয়েছে দুর্গন্ধ।

রামপুরা, বনশ্রী, আফতাবনগর, মগবাজার, কল্যাণপুর, তেজগাঁও, মালিবাগ, মধুবাগ, বাসাবো, মানিকনগর ও খিলগাঁওসহ বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা জানিয়েছেন, ট্যাপে পানি ছাড়লে ওয়াসার সরবরাহকৃত পানিতে তারা ছোট ছোট লার্ভার মতো পোকা ও কেঁচো দেখতে পাচ্ছেন।

এসব অভিযোগ ঢাকা ওয়াসাতেও জানানো হয়েছে। তবে ওয়াসা কর্তৃপক্ষ এর দায় নিতে নারাজ। তাদের দাবি, ওয়াসার সরবরাহ লাইনে কোনো সমস্যা নেই। পাইপলাইনে পানির নমুনা পরীক্ষা করে তারা এমন কোনো সমস্যা পাননি। ওয়াসার পক্ষ থেকে বলা হচ্ছে, লাইনে পোকা জন্মানোর সুযোগ নেই। তাদের ধারণা, অভিযুক্ত এলাকার কোনো বাড়ির পানির ট্যাংকে পোকা জন্মে থাকতে পারে অথবা অন্য কোনো ফাটা বা উৎস থেকে এই সমস্যা দেখা দিতে পারে।

রামপুরা এলাকার বাসিন্দা হামিদুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে লেখেন, রামপুরা ওয়াসার পানিতে চিকন লাল লাল এক ধরনের পোকা আসে। সবার বাসায় কি এমন হয়?

মন্তব্যের ঘরে অনেকেই একই সমস্যার কথা জানান। মগবাজারের বাসিন্দা খোরশেদ আলম বলেন, বেশ কয়েকবার ছোট ছোট পোকার সঙ্গে পানিতে ছোট কেঁচোর মতো লাল পোকাও দেখেছি। এই পানিতে গোসল ও রান্না করতে সমস্যা হচ্ছে। ছেলে-মেয়েরা পানি পান করতে চায় না।

Parisreports / Parisreports

গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

শিক্ষিকার সন্তানের লাশ উদ্ধার

র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবির যাত্রা শুরু

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের

পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয়

ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান

হাতে থাকা ব্যাগে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল দুই রোগীর

সরবরাহ বাড়লেও সাধারণের নাগালের বাইরে ইলিশ