মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

ইয়েমেনের বন্দরে মার্কিন বিমান হামলায় নিহত বেড়ে ৭৪


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯-৪-২০২৫ সকাল ৯:৫৮

হুতি বিদ্রোহী নিয়ন্ত্রিত পশ্চিম ইয়েমেনের রাস ইসা তেল বন্দরে ব্যাপক মার্কিন বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ জনে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭১ জনেরও বেশি মানুষ। এ হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

২০২৩ সালের ৭ অক্টোবরে গাজায় ইসরায়েলি সামরিক আগ্রাসন শুরুর হওয়ার কয়েক সপ্তাহ পর থেকে হুতি লোহিত সাগর ও এর আশপাশের সমুদ্র অঞ্চলে ইসরাইল ও এর সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোর জাহাজ লক্ষ্য করে হামলার পাশাপাশি ইসরায়েলেও হামলা চালিয়ে আসছে।

চলতি বছরের ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর লোহিত সাগরে আক্রমণ বন্ধ করে দেয় হুতি। কিন্তু গত মাসে ফিলিস্তিনের অবরুদ্ধ ওই ভূখণ্ডে মানবিক সহায়তার প্রবেশে বাঁধা এবং নতুন করে আগ্রাসন শুরুর জবাবে ইসরায়েলে ফের হামলা শুরু করে গোষ্ঠীটি।
 
জবাবে গোষ্ঠীটির ওপর হামলা শুরু করে ট্রাম্প প্রশাসন। সবশেষ হামলা চালানো হয় গত বৃহস্পতিবার। হামলাটি ছিল গত এক মাসের মধ্যে সবচেয়ে মারাত্মক হামলা। হুতির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আলাসবাহি শুক্রবার (১৮ এপ্রিল) জানান, বৃহস্পতিবারের হামলায় এখন পর্যন্ত ৭৪ জন নিহত এবং ১৭১ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, হুতি গোষ্ঠীর জ্বালানি ও আয়ের উৎস নির্মূলের লক্ষ্যে এই হামলা চালানো হয়েছে। ইয়েমেনের রাজধানী সানা থেকে আল জাজিরার সংবাদদাতা মোহাম্মদ আল-আত্তাব জানান, মার্কিন বিমান হামলা বিভিন্ন এলাকায় আঘাত হেনেছে। তবে বেশিরভাগ হামলাই বন্দরের স্থাপনার আশেপাশে চালানো হয়।
 
আল-আত্তাব আরও বলেন, বেসামরিক নাগরিকের মৃত্যু এবং রাস ইসার কৌশলগত গুরুত্বের কারণে এই হামলা ইয়েমেন জুড়ে ব্যাপক নিন্দার জন্ম দিয়েছে। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির তথ্য অনুযায়ী, রাস ইসা ইয়েমেনের একটি গুরুত্বপূর্ণ বন্দর। দেশটির আমদানির প্রায় ৭০ শতাংশ এবং মানবিক সহায়তার ৮০ শতাংশ এই বন্দর দিয়ে আসে।
 
হামলার পর হুতিদের সতর্ক করে ওয়াশিংটন জানিয়েছে, লোহিত সাগরে জাহাজ চলাচলের ওপর সশস্ত্র হামলা বন্ধের ঘোষণা না দেওয়া পর্যন্ত এ হামলা অব্যাহত থাকবে। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকায় প্রায় প্রতিদিনই মারাত্মক হামলা চালানো হচ্ছে।

Parisreports / Parisreports

হরমুজ প্রণালি আবার বন্ধ করলো ইরান

হরমুজ প্রণালীতে স্বস্তির হাওয়া

শান্তিচুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র-ইরান

শান্তি চুক্তি: ট্রাম্প দাবির মুখে ইরানের ‘ধীরে চলো’ নীতি

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারকে রোববার সই হচ্ছে না: ইরান

ভারতে সামরিক পরিবহন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫

ইউরোপে পৌঁছানোর চেষ্টায় সাগরে প্রাণ গেছে ১৩০০ জনের

সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পিপাসায় ৪৯ জনের মৃত্যু

ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে বৈঠকে বসতে পারেন ট্রাম্প

এআই নকশায় বিশ্বের প্রথম ভ্যাকসিন

বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় যুক্তরাষ্ট্র

ফোনে নেতানিয়াহুকে গালাগাল ট্রাম্পের