মালয়েশিয়ায় এক দিনে বাংলাদেশিসহ আটক ৫০৬ বিদেশি
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ রাজধানী কুয়ালালামপুরে অভিযান চালিয়ে ৫০৬ জন বিদেশিকে আটক করেছে, যাদের কাছে দেশটিতে অবস্থানের কোনো বৈধ কাজগপত্র ও ওয়ার্ক পারমিট ছিল না। আটককৃতদের মধ্যে দেড় শতাধিক বাংলাদেশি রয়েছেন বলে দেশটিতে অবস্থানকারী প্রবাসীদের সূত্রে জানা গেছে।
শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে এক প্রতিবেদনে পাঁচ শতাধিক বিদেশিকে আটকের বিষয়টি জানিয়েছে মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা ‘বার্নামা’।
এতে বলা হয়, বৃহস্পতিবার (১৭) কুয়ালালামপুরের মেদান ইম্বিতে একটি অননুমোদিত অভিবাসী বসতিতে অভিযান চালায় পুত্রজায়া এবং নেগেরি সেম্বিলান ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ছয়টি বিল্ডিং ব্লকে অভিযান শুরু হয়। এসময় অনেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কেউ কেউ ছাদে লুকিয়ে থাকে এবং কেউ কেউ কাছের দোকানের গ্রাহক হওয়ার ভান করে। পালানোর চেষ্টা করার সময় কয়েকজন আহত হন।
অভিযান শেষে ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান ঘটনাস্থলে এক সংবাদ সম্মেলনে বলেন, বৈধ পরিচয়পত্র না থাকা, ওয়ার্ক পারমিট লঙ্ঘন এবং মেয়াদোত্তীর্ণ থাকার মতো বিভিন্ন অভিবাসন অপরাধের জন্য ৫০৬ জন বিদেশিকে আটক করা হয়েছে, যার মধ্যে নারী রয়েছেন ৫৮ জন।
অভিযানে অভিবাসন আইন লঙ্ঘনের সন্দেহে ৮৯৫ জন ব্যক্তিকে যাচাই করা হয়। পরে ৩৮৯ জনকে ছেড়ে দেওয়া হয়।
তিনি বলেন, আটককৃতদের বয়স ২৫ থেকে ৬৫ বছরের মধ্যে। তারা মূলত বাংলাদেশি, নেপালি এবং ইন্দোনেশিয়ার নাগরিক।
Parisreports / Parisreports
রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ
স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী
হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি
প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১
ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প
এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা
বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা
ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস
নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ
ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা
বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস