ট্রাম্পকে ইউক্রেন সফরের আহ্বান জানলেন জেলেনস্কি
রাশিয়ার সঙ্গে যেকোনো ধরনের শান্তিচুক্তির আগে ইউক্রেন সফরের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম সিবিএস নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, জেলেনস্কি বলেন, ‘যেকোনো সমঝোতার আগে অনুগ্রহ করে ইউক্রেনের বাস্তবতা দেখে যান।আমাদের বেসামরিক নাগরিক, যোদ্ধা, হাসপাতাল, গির্জা, শিশুদের অবস্থা নিজের চোখে দেখুন।
সাক্ষাৎকারটি প্রচারের আগেই সুমি শহরে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা হয়। ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহরটিতে রোববার সকালে দুই দফায় চালানো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন অন্তত ৩১ জন। আহত হয়েছেন ৮৪ জন, যাঁদের মধ্যে সাতজন শিশু।
হামলার পরপরই সরকারি চ্যানেলগুলোতে প্রচারিত ভিডিওতে ধ্বংসস্তূপের ভেতরে পড়ে থাকা মরদেহ ও ধোঁয়ায় আচ্ছন্ন এলাকাগুলোর দৃশ্য দেখা যায়।
এদিকে, ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী আইহোর ক্লাইমেঙ্কো জানিয়েছেন, আহতদের অনেকেই গুরুতর অবস্থায় রয়েছেন।
উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া। এরপর থেকে দীর্ঘ তিন বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে উভয় পক্ষেই নিহত হয়েছে লাখো মানুষ, যাদের বেশিরভাগই সেনাসদস্য।
Parisreports / Parisreports
রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ
স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী
হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি
প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১
ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প
এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা
বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা
ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস
নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ
ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা
বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস