সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

ডিবিপ্রধানের পদ থেকে রেজাউলকে সরিয়ে দেয়া হলো


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-৪-২০২৫ রাত ১:৪৯

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধানের পদ থেকে রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেয়া হয়েছে। শনিবার (১২ এপ্রিল) ডিএমপি কমিশনারের কার্যালয় থেকে জারিকৃত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিককে ডিএমপির সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তাকে এই পদে রাখা হবে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত ১ সেপ্টেম্বর রেজাউল করিম মল্লিক ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব নেন। ১৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের এই কর্মকর্তা ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন।

সম্প্রতি আলোচিত এক ঘটনায় ডিবির ভূমিকা প্রশ্নের মুখে পড়ে। মডেল মেঘনা আলমকে আটক করে ডিবি পুলিশ, পরে বিশেষ ক্ষমতা আইনে তাকে ৩০ দিনের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়। গত বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

এই গ্রেপ্তার প্রক্রিয়াটি সঠিক ছিল না বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি রোবিবার (১৩ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে বলেন, মেঘনা আলমকে গ্রেপ্তারের প্রক্রিয়ায় আইনের সঠিক প্রয়োগ হয়নি। 

Parisreports / Parisreports

গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

শিক্ষিকার সন্তানের লাশ উদ্ধার

র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবির যাত্রা শুরু

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের

পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয়

ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান

হাতে থাকা ব্যাগে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল দুই রোগীর

সরবরাহ বাড়লেও সাধারণের নাগালের বাইরে ইলিশ