সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

মাগুরার শিশু ধর্ষণ মামলার চার্জশিট দাখিল আজ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-৪-২০২৫ রাত ১:৪১

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, মাগুরার শিশু ধর্ষন মামলার চার্জশিট প্রস্তুত হয়েছে। আজই তা আদালতে দাখিল করা হবে। এর ৯০ দিনের মধ্যে বিচার সম্পন্ন করা হবে। রোববার (১৩ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, মডেল মেঘলা আলমকে স্বরাষ্ট্র মন্ত্রনালয় ডিটেনসন দিয়েছিল। তাকে যে প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে তা সঠিক হয়নি। বিষয়টি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে। তার বিরুদ্ধে কিছু অভিযোগ রয়েছে। সেটি নিয়ে পুলিশ তদন্ত করেছে।

তিনি আরও বলেন, আসামীরা জামিন পেলে আইন মন্ত্রণালয়ের সমালোচনা করা হয়। কিন্তু তারা উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। সেখানে আইন মন্ত্রণালয়ের কোন করণীয় নেই। আর নিম্ন আদালত থেকে যারা জামিন পাচ্ছেন, তারা সন্দেহজনকভাবে গ্রেফতার হয়েছিলেন। এ সময় বিশেষ ক্ষমতা আইন বাতিলে রাজনৈতিক ঐক্যমত প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ থেকে ২ বিলিয়ন ডলার চুরি করার পরিকল্পনা করা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, শেষ পর্যন্ত হ্যাকিংয়ের মাধ্যমে ৮৮ মিলিয়ন ডলার চুরি করা হয়েছিলো। বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার জন্য পরিকল্পনা হয়েছিল। এই পরিকল্পনায় জড়িতদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে।

এ সময় ৭ হাজার ১৮৪টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হয়েছে বলেও জানান তিনি।

Parisreports / Parisreports

গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

শিক্ষিকার সন্তানের লাশ উদ্ধার

র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবির যাত্রা শুরু

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের

পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয়

ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান

হাতে থাকা ব্যাগে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল দুই রোগীর

সরবরাহ বাড়লেও সাধারণের নাগালের বাইরে ইলিশ