মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

বিতর্কিত ওয়াকফ বিল নিয়ে উত্তাল ভারতের মুর্শিদাবাদ


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২-৪-২০২৫ দুপুর ১০:৯

বিতর্কিত ওয়াকফ বিল নিয়ে উত্তাল ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ। শুক্রবার (১১ এপ্রিল) ফের অশান্ত হয়ে পড়ে সেখানকার জঙ্গিপুরের সুতি ও সামশেরগঞ্জ এলাকা। পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সেখানে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ফরাক্কার এসডিপিও মনিরুল ইসলাম খান আহত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইটিভি ভারত ৷

তারা জানিয়েছে, পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে সাধারণ মানুষ। এ সময় পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোড়ে। বিক্ষোভকারীরা একটি একটি বাসেও আগুন ধরিয়ে দেন। এমন পরিস্থিতিতে সুতিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে ৷

বিক্ষোভকারীরা জানিয়েছেন, পুলিশের গুলিতে তিনজন আহত হয়েছেন। তবে পুলিশ গুলি ছোড়ার দাবি অস্বীকার করেছে। ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে সুতির সাজুরমোড় ও সামশেরগঞ্জের নতুন ডাকবাংলা মোড় অবরোধ করে বিক্ষুব্ধরা ৷ দুই জায়গায় দফায় দফায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ বাধে ৷

জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দমোহন রায় বলেন, "পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে ৷ ওয়াকফ বিল সংশোধনের প্রতিবাদে জঙ্গিপুর মহকুমা অশান্ত ৷" এর আগে বুধবার, রঘুনাথগঞ্জ থানার উমরপুরে পুলিশের বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষ ৷ সেদিন থেকেই জঙ্গিপুর মহকুমাজুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে ৷ রঘুনাথগঞ্জে ১৬৩ জারি করে মিছিল, মিটিং ও জমায়েতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার নরেন্দ্র মোদি সরকারের বিতর্কিত ওয়াকফ বিল নিয়ে মুর্শিদাবাদ উত্তপ্ত হয়ে ওঠে। মর্তুজা হোসেন নামে এক বিক্ষোভকারী ইটিভিকে বলেন, "পুলিশের গুলিতে আমাদের তিনজন গুরুতর আহত হয়েছেন ৷"

বিক্ষোভ নিয়ন্ত্রণে সেখানে ইন্টারনেট সেবা বন্ধের মেয়াদ আরও বাড়ানো হয়েছে। এছাড়া মুর্শিদাবাদের সব রেলস্টেশনেও নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলাবাহিনী।

Parisreports / Parisreports

রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ

স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী

হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি

প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস

নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ

ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে হাঁটুপানি, ভোগান্তিতে যাত্রীরা