কবরস্থান দখল করে দালান নির্মাণের অভিযোগ
নোয়াখালীর বেগমগঞ্জে কবরস্থানের জায়গা দখল করে দালান নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৯ এপ্রিল) লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান। এর আগে, উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের বকশি মিঞার পুরাতন বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বকশি মিঞার পুরাতন বাড়ির বাসিন্দা ভুক্তভোগী মানবিক সংগঠন প্রতিবাদী কন্ঠের প্রতিষ্ঠাতা সভাপতি মো.আজিম (৪৫) একই বাড়ির জামাল উদ্দিন ওরফে খোকনকে (৬২) বিবাদী করে থানায় লিখিত অভিযোগ দেন।
ভুক্তভোগী ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বকশি মিঞার বাড়ির পারিবারিক কবরস্থানে ১৬০০ একর সম্পদের অধিকারী বকশি মিঞাসহ ঊনার ওয়ারিশরা চিরনিদ্রায় শায়িত আছেন। ২০২৪ সালের শেষ দিকে ও ২০২৫ সালের প্রথম দিকে সন্ত্রাসী ও চাঁদাবাজ বাহিনী নিয়ে ফ্যাসিবাদী সরকারের আমলে একই বাড়ির জামাল উদ্দিন ওরফে খোকন পারিবারিক কবরস্থানের মধ্যে জোর করে ধাপে ধাপে দালান নির্মাণ করে। তখন ফ্যাসিবাদী আওয়ামী সরকারের ভাড়াটে মাস্তানদের ভয়ে কেউ দালান নির্মাণে বাধা দিতে পারেনি।
জানতে চাইলে জামাল উদ্দিন ওরফে খোকনকে অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, যেখানে আমার দালান নির্মাণ করা হয়েছে সেখানে আমাদের বাড়ির কোনো পারিবারিক কবরস্থান ছিলনা। আমার বাবা ও আমি এখানে কবরস্থান দেখেনি। আমার দাদাও বলতে পারেনি বকশি মিঞার কবরস্থান কোথায়। তিনি প্রায় ৩৫০ বছর আগে মারা যায়।
বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান বলেন,অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। স্থানীয়দের সাথে কথা বলে ও সরেজমিনে দালানের জায়গায় কবরস্থানের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। বাদীর মনোনীত লোক জানিয়েছে ১৫০ বছর আগে এখানে বকশি মিঞার কবর ছিল। কুমিল্লা থেকে এক ব্যক্তি এসে কবর জিয়ারত করে যেত।
Parisreports / Parisreports
পাবনায় মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নিচ্ছে ডিএমপি নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ
চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ
চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু
রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা
ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক
বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের
নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট
টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা
ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট
বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা