মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ডমিনিকান রিপাবলিকে নাইটক্লাবের ছাদ ধসে নিহত বেড়ে ১৮৪


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০-৪-২০২৫ রাত ৯:২০

ক্যারিবীয় দেশ ডমিনিকান রিপাবলিকে নাইটক্লাবের ছাদ ধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৮৪ জনে। এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা অনেকে। খবর যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম সিএনএনের।

২৪ থেকে ৩৬ ঘণ্টা সময় লাগতে পারে তাদের উদ্ধার করতে। এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে দেড় শতাধিক মানুষকে। উদ্ধারকাজে যোগ দিয়েছে ৪শ’ উদ্ধারকর্মী।

দেশটির প্রেসিডেন্ট জানান, নিহতদের তালিকায় দেশটির এক পৌরসভার গভর্নরও রয়েছেন। হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। দুর্ঘটনার সময় ক্লাবটিতে পারফর্ম করছিলেন রুবি পেরেজ নামের এক সঙ্গীতশিল্পী। দুর্ঘটনায় তিনিও আহত হয়েছেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৮ এপ্রিল) ডমিনিকার রাজধানীতে শান্ত ডোমিঙ্গো এলাকার জেট সেট নাইটক্লাবে হয় ভয়াবহ এই দুর্ঘটনা। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ২শ’ জন।

Parisreports / Parisreports

রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ

স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী

হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি

প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস

নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ

ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে হাঁটুপানি, ভোগান্তিতে যাত্রীরা