সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

৭ জেলায় বইছে তাপপ্রবাহ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-৪-২০২৫ সকাল ৯:৫৩

আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে শুরু করে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টি নাও হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী এবং রাঙামাটি জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।

শনিবার (৫ এপ্রিল) খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে পরদিন রোববার (৬ এপ্রিল) ময়মনসিংহ ও সিলেট বিভাগের মধ্যে কয়েকটি এলাকায় বৃষ্টি হতে পারে। 

আবার সোমবার (৭ এপ্রিল) বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে পরদিন মঙ্গলবার (৮ এপ্রিল) রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।

তাপমাত্রার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, আগামীকাল দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও এরপর দিন-রাতের তাপমাত্রা কিছুটা কমে শেষপর্যায়ে আবারও কিছুটা বাড়তে পারে।

এছাড়া, পরিস্থিতি শেষে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে।

Parisreports / Parisreports

গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

শিক্ষিকার সন্তানের লাশ উদ্ধার

র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবির যাত্রা শুরু

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের

পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয়

ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান

হাতে থাকা ব্যাগে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল দুই রোগীর

সরবরাহ বাড়লেও সাধারণের নাগালের বাইরে ইলিশ