ঈদের ছুটির রেশ কাটেনি, এখনো বন্ধ অনেক দোকান-মার্কেট
ঈদুল ফিতরের পঞ্চম দিনেও ঢাকায় পরিপূর্ণ কর্মচাঞ্চল্য ফেরেনি। শুক্রবার (৪ এপ্রিল) সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অনেক দোকানপাট ও মার্কেট এখনো বন্ধ রয়েছে। আবার ঈদের ছুটির শেষ সময়েও দোকানি-ক্ষুদ্র ব্যবসায়ীদের অনেকে কর্মস্থলে ফেরেননি।
সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন জনবহুল এলাকার মার্কেট ও শপিংমলগুলোর অনেক দোকানের শাটার নামানো। খোলা থাকা দোকানগুলোতেও বেচাকেনা কম। বিশেষ করে মোহাম্মদপুর, ধানমন্ডি, নিউমার্কেট, গাউছিয়া ও মিরপুরের বিভিন্ন মার্কেটে অন্য ছুটির দিনের মতো ভিড় নেই। আবার এলাকা ও পাড়া-মহল্লার অনেক দোকানেও তালা ঝুলছে। আর খোলা দোকানগুলোতে বিক্রেতাদের অলস সময় কাটাতেও দেখা গেছে।
সংশ্লিষ্টরা বলছেন, ঈদের ছুটি শেষ হয়ে এলেও মানুষের মধ্যে এখনো উৎসবের আমেজ বিরাজ করছে। দীর্ঘ রোজা ও ঈদের ব্যস্ততা শেষে মানুষ একটু বিশ্রাম নিতে চাইছে। কর্মস্থলে ফেরার বিষয়েও অনেকে দেরি করছেন। সেজন্য এখনো রাজধানীতে ধীরগতি বিরাজ করছে। এ অবস্থায় ব্যবসা-বাণিজ্য ও স্বাভাবিক কার্যক্রমে ফিরতে আরও কয়েকদিন সময় লাগবে বলে মনে করছেন তারা।
নিউমার্কেট এলাকার কাপড় ব্যবসায়ী আরিফ বলেন, ঈদের আগে প্রচুর বেচাবিক্রি হয়েছে। চারদিন পর আজ দোকান খুলেছি। তবে কাস্টমার (ক্রেতা) নেই। সবাই এখনো বাড়িতে। সামনের সপ্তাহে হয়ত আগের মতো ভিড় হবে। সকাল থেকে কোনো বেচা-বিক্রি হয়নি। সন্ধ্যার পর হয়ত কিছু মানুষজন আসতে পারে।
রাজন নামের আরেক দোকানি বলেন, ঈদের সময় অনেক ব্যস্ততা যায়। ছুটিতে বাড়ি গিয়েছিলাম, গতকাল ফিরেছি। আজ দোকান খুলেছি কিন্তু মার্কেটে মানুষের আনাগোনা খুবই কম। ফলে বিক্রিও কম। তাছাড়া এখনো স্টাফরা ফেরেনি।
Parisreports / Parisreports
গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন
শিক্ষিকার সন্তানের লাশ উদ্ধার
র্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবির যাত্রা শুরু
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের
পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয়
ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
হাতে থাকা ব্যাগে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল দুই রোগীর