পরকীয়া জেরে যুবকের আত্মহত্যা
নোয়াখালীর চাটখিলে গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে, বুধবার দিবাগত রাতে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ভাওর গ্রামে তার নিজ বাড়ির পাশের একটি নির্মাণাধীন ভবনে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
নিহত লোকমান হোসেন (৩২) উপজেলার একই গ্রামের কাসেম আলী চৌকিদার বাড়ির আব্দুল জব্বারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,ভিকটিম অবিবাহিত ছিলেন। এক গৃহবধূর সাথে দুই বছরের বেশি তার পরকীয়া প্রেমের সম্পর্ক চলছিল। কিছু দিন আগে ওই গৃহবধূর স্বামী বাড়িতে চলে আসে। লোকমান বিষয়টি মানসিক ভাবে মেনে নিতে পারেনি বলে আত্মহত্যা করে। নিহতের স্বজনেরা তাকে সকালে ঘরে দেখতে না পেয়ে আশেপাশে খোঁজাখুজি শুরু করে। একপর্যায়ে সকাল সাড়ে ৭টার দিকে বাড়ির পাশের নির্মাণাধীন ভবনে তার ঝুলন্ত লাশ দেখতে পায়।
চাটখিল থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) আব্দুস সুলতান বলেন, পরকীয় বিষয়টি শুনেছি। তবে এ নিয়ে সঠিক কোন তথ্য আমার কাছে নেই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরী করে। দুপুরের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
Parisreports / Parisreports
পাবনায় মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নিচ্ছে ডিএমপি নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ
চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ
চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু
রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা
ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক
বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের
নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট
টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা
ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট
বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা