মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

তাইওয়ান ঘিরে চীনের ব্যাপক সামরিক মহড়া


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩-৪-২০২৫ রাত ১২:৪৮

সমুদ্রের উত্তাল ঢেউকে উপেক্ষা করে চলেছে বিশাল যুদ্ধ জাহাজ। আকাশ কাঁপিয়ে উড়ছে অত্যাধুনিক ফাইটার জেট। তাইওয়ানকে ঘিরে হঠাৎ যেন রণপ্রস্তুতি চীনের। গতকাল মঙ্গলবার (১ এপ্রিল) এমনই দৃশ্য চোখে পড়ে তাইওয়ান প্রণালীর আশপাশের এলাকাজুড়ে। স্থল, জল ও আকাশপথ- তিনদিক থেকেই তাইওয়ানকে ঘিরে ব্যাপক সামরিক মহড়া চালাচ্ছে চীন। যা পরিচালনা করছে পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ইস্টার্ন থিয়েটার কমান্ড।

যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান, কনভেনশনাল মিসাইল ইউনিট ও দূরপাল্লার মিসাইল সিস্টেমের সমন্বয়ে চলছে বহুমুখী সামরিক মহড়া। লক্ষ্য, তিন বাহিনীর সামরিক সক্ষমতা প্রদর্শন। চীনের হুঁশিয়ারি, তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের সতর্ক করতেই এই পদক্ষেপ।

চীনের নৌ লেফটেন্যান্ট কমান্ডার পেং ওয়েনচিয়াং বলেছেন, ‘তাইওয়ানের স্বাধীনতা’ গন্তব্যহীন। বাইরের শক্তির ওপর নির্ভর করেও কোনো লাভ হবে না। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। যুদ্ধের জন্য প্রস্তুত সেনাদের নিয়ে বাস্তব যুদ্ধ পরিস্থিতির মহড়া চালাচ্ছি। বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে আমরা কঠোর পদক্ষেপ নেব।

অবশ্য চুপ করে বসে নেই তাইওয়ানও। চীনের পদক্ষেপকে সাম্রাজ্যবাদী ও উসকানিমূলক আখ্যা দিয়েছে তারা। প্রস্তুত রেখেছে যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। প্রতিক্রিয়া এসেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকেও।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা শিয়েহ জিহ-শেং বলেন, এটা মানসিক চাপে রাখার কৌশল মাত্র। আমরা তাদের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। এখনো প্রকৃত কোনো হামলার ঘটনা হয়নি। আমরা বাস্তব পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবো।

উল্লেখ্য, বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থিত তাইওয়ানেকে বরবারই নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে চীন। গেলো কয়েক বছরে অঞ্চলটির আশপাশে সামরিক তৎপরতা বাড়িয়েছে দেশটি।

Parisreports / Parisreports

রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ

স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী

হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি

প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস

নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ

ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে হাঁটুপানি, ভোগান্তিতে যাত্রীরা