সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

ঈদে দুই দিনে ঢাকা ছেড়েছেন ৪১ লাখ সীমধারী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১-৩-২০২৫ সকাল ৮:৫৮

দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ ওঠেছে। পবিত্র ইদুল ফিতর উপলক্ষ্যে ছুটি কাটাতে গত দুই দিনে প্রায় ৪১ লাখ সীমধারী রাজধানী ঢাকা ছেড়েছেন। মোবাইল অপারেটর কোম্পানিগুলোর দেয়া সিম মবিলিটির হিসেবে এই তথ্য জানা গেছে।

তাদের দেয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ২৮ ও ২৯ মার্চ দুই দিনে মোট ৪০ লাখ ৯৪ হাজার ৬২১ সীমধারী ঢাকা ছেড়েছেন। এর মধ্যে ২৮ মার্চ ঢাকার বাইরে গেছেন ১৮ লাখ ৯৯ হাজার ৫৩৭ সীমধারী, আর ২৯ মার্চ এই সংখ্যা বেড়ে হয়েছে ২১ লাখ ৯৫ হাজার ৮৪।

এবারের ঈদে ছুটি শুরু হয়েছে ২৯ মার্চ (শনিবার) থেকে। টানা পাঁচ দিনের ছুটি (২৯, ৩০, ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিল) চলবে ২ এপ্রিল পর্যন্ত। পরদিন ৩ এপ্রিল (বৃহস্পতিবার) অফিস খোলা ছিল। কিন্তু সরকার ৩ এপ্রিলও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে।

এরপর আবার ৪ ও ৫ এপ্রিল (শুক্র ও শনিবার) দুইদিনের সাপ্তাহিক ছুটি। সেক্ষেত্রে সব মিলিয়ে টানা ৯ দিন ছুটি ভোগ করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

Parisreports / Parisreports

গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

শিক্ষিকার সন্তানের লাশ উদ্ধার

র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবির যাত্রা শুরু

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের

পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয়

ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান

হাতে থাকা ব্যাগে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল দুই রোগীর

সরবরাহ বাড়লেও সাধারণের নাগালের বাইরে ইলিশ