চুয়াডাঙ্গায় পরিত্যক্ত অবস্থায় মিললো অস্ত্র-গুলি
চুয়াডাঙ্গার জীবননগর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩০ মার্চ) বেলা ১১টার দিকে পৌর এলাকার নারায়ণপুর মোড় মডেল মসজিদের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মডেল মসজিদের পেছন থেকে নীল রঙের ১টি প্লাস্টিকের পলিথিনে মোড়ানো পাঁচ রাউন্ড গুলি ও ম্যাগাজিনসহ ১টি পিস্তল উদ্ধার করা হয়, যার গায়ে ইংরেজিতে ‘মেড ইন ইউএসএ’ লেখা রয়েছে। ট্রেগার গার্ড, ফায়ারিং পিন ও স্প্রিং খোলা অবস্থায় পরিত্যক্তভাবে উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Parisreports / Parisreports
কুড়িয়ে পাওয়া টাকার মালিককে খুঁজতে মাইকিং
নববধূর বিরুদ্ধে স্বামীকে বিষপানে হত্যার অভিযোগ
জামালপুরে ট্রাকচাপায় নিহত বেড়ে ৪, একই পরিবারের ৩ জন
গোয়ালন্দে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির হামলায় একজনের মৃত্যু
পাবনায় বজ্রপাতে ৬ জনের প্রাণহানি
ডেমরা সেতু মেরামত, বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে
সারাদেশ টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন
মাদারীপুরে বিকল বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ৩
পাবনায় মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নিচ্ছে ডিএমপি নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ
চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ
Link Copied