ইসরায়েলে রকেট হামলা
ফিলিস্তিনের যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকা থেকে ইসরায়েলে রকেট হামলা চালানো হয়েছে। বুধবার গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ডে অন্তত দুটি রকেট নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। তবে এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য জানা যায়নি।
এক বিবৃতিতে ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ডে দুটি রকেট ছোড়া হয়েছে। এর মধ্যে একটি রকেটে বাধা দেওয়া হয়েছে এবং অন্যটি গাজা সীমান্তের কাছে ইসরায়েলি ভূখণ্ডে ভূপাতিত হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, গাজা উপত্যকা লাগোয়া ইসরায়েলি ভূখণ্ডে স্থানীয় সময় বেলা ১২টা ৩ মিনিটের দিকে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়। এর পরপরই গাজা থেকে ছোড়া দুটি রকেটের ইসরায়েলি আকাশসীমায় প্রবেশ শনাক্ত করা হয়েছে।
‘‘এর মধ্যে একটি রকেট সফলভাবে ভূপাতিত করেছে ইসরায়েলি বিমান বাহিনী। আর অন্য রকেটটি ইসরায়েলের জিমরাত এলাকায় পড়েছে,’ বলে বিবৃতিতে জানানো হয়েছে। তবে গাজা থেকে ছোড়া রকেটের আঘাতে ইসরায়েলে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহত হয়েছে কি না, সে বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী কোনও তথ্য জানায়নি।
এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় উপত্যকায় নতুন করে আরও ৩৯ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া হামলায় আহত আরও ১২৪ জনকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মন্ত্রণালয় বলেছে, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ৫০ হাজার ১৮৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া নির্বিচার হামলায় আহত হয়েছেন আরও ১ লাখ ১৩ হাজার ৮২৮ জন।
যদিও গাজার সরকারি গণমাধ্যম অফিস বলেছে, যুদ্ধে ইসরায়েলি হামলায় প্রাণহানির সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। হামলায় ধ্বংস হয়ে যাওয়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আরও হাজার হাজার ফিলিস্তিনি নিখোঁজ রয়েছেন।
Parisreports / Parisreports
রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ
স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী
হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি
প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১
ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প
এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা
বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা
ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস
নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ
ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা
বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস