গাজায় ইসরায়েলি হামলা, প্রাণহানি আরও ৩৭ জনের
গাজায় ইসরায়েলি বাহিনীর তাণ্ডব ও নৃশংসতা চলছেই। হামলায় প্রাণ গেছে আরও ৩৭ জনের। খবর আলজাজিরার। মঙ্গলবার (২৫ মার্চ) পুরো দিন-রাত জুড়ে থেমে থেমে হয়েছে বোমাবর্ষণ। উত্তর গাজা, দক্ষিণে রাফা, খান ইউনিসে বিমান হামলায় হতাহতদের মধ্যে রয়েছে বহু নারী ও শিশু। জাবালিয়ায় একটি বাড়ি লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলায় ৮ জনের প্রাণহানি হয়েছে। এখনও নিখোঁজ অনেকেই। ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়ে আছে বলেও আশঙ্কা করা হচ্ছে।
আলজাজিরার তথ্যমতে, বুধবার (২৬ মার্চ) ভোর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। এরমধ্যে উত্তর জাবালিয়ায় একজন মা এবং তার ছয় মাস বয়সী শিশুও আছে।
অপরদিকে, সিরিয়ায়ও চলছে ইসরায়েলি সেনাবাহিনীর বোমা হামলা। যার ফলে দেরায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছে বলে জানা যায়। এ ঘটনায় নিন্দা জানিয়েছে কাতার ও সৌদি আরব।
এর আগে, যুদ্ধবিরতি ভেঙে গত সপ্তাহে আবারও গাজায় পূর্ণশক্তি নিয়ে অভিযান শুরু করেছে ইসরায়েল। এক সপ্তাহে প্রাণ গেছে প্রায় ৮শ ফিলিস্তিনির। এদের মধ্যে ২৭০টির বেশি শিশু বলে জানিয়েছে সেইভ দ্য চিলড্রেন। আর গত দেড় বছরে গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানি ৫০ হাজারের বেশি।
Parisreports / Parisreports
রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ
স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী
হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি
প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১
ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প
এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা
বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা
ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস
নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ
ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা
বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস