যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে বন্দুক হামলায় নিহত ৩
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। স্থানীয় সময় গত শুক্রবার রাত ১০টায় একটি পার্কে এই হামলা ও হতাহতের ঘটনা ঘটে। রোববার (২৩ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
স্থানীয় পুলিশ জানিয়েছে, শুক্রবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মার্কিন অঙ্গরাজ্য নিউ মেক্সিকোর একটি পার্কে গুলি চালানোর ঘটনায় তিনজন নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছেন।
লাস ক্রুসেস শহরের ইয়ং পার্কে স্থানীয় সময় রাত ১০টার দিকে ঘটনাটি ঘটেছে বলে ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে লাস ক্রুসেস পুলিশ। নিহতদের মধ্যে দুজন ১৯ বছর বয়সী পুরুষ এবং একজন ১৬ বছর বয়সী কিশোর। অন্যদিকে আহতদের বয়স ১৬ থেকে ৩৬ বছরের মধ্যে। কর্তৃপক্ষ নিহত বা আহতদের নাম প্রকাশ করেনি।
বিবৃতি অনুসারে, এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি, তবে তদন্তকারীরা সক্রিয়ভাবে কাজ করছেন। এফবিআই এবং নিউ মেক্সিকো স্টেট পুলিশসহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা লাস ক্রুসেস পুলিশকে তদন্তে সহায়তা করছে বলেও জানানো হয়েছে।
Parisreports / Parisreports
প্যারিসে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত
জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ
পাকিস্তানে ২ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা
যেখানে হুমকি, সেখানেই তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ
কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা কট্টর হিন্দুত্ববাদীদের
৫০টির বেশি চীনা জাহাজের উপস্থিতি, হুমকি ভাবছে তাইওয়ান
নেতানিয়াহুর পতন আসন্ন, জোট ছাড়ার ইঙ্গিত দিলো এক দল
গণকবর খোঁড়ার প্রশিক্ষণ নিচ্ছেন মার্কিন সেনারা
ডিভি লটারি পুনরায় চালুর আদেশ আদালতে আটকে গেল
নোবেল না পেয়ে নরওয়ের ওপর ক্ষুব্ধ ট্রাম্প
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড় বোয়েলের আঘাতে নিহত ২