কোম্পানীগঞ্জ ব্যাংকার্স ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত
নোয়াখালীতে ব্যাংকার্স ফোরাম কোম্পানীগঞ্জের ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার বসুরহাট বাজারের একটি রেস্তোরাঁয় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোম্পানীগঞ্জ-কবিরহাট উপজেলার ৩১টি ব্যাংক শাখার কর্মকর্তারা এ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।
ব্যাংকার্স ফোরাম কোম্পানীগঞ্জের নবনির্বাচিত সভাপতি ও ওয়ান ব্যাংক পিএলসি বসুরহাট শাখার এভিপি এন্ড হেড অব বাঞ্চ মোহাম্মদ মশিউর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্যাংকার্স ফোরাম কোম্পানীগঞ্জের প্রতিষ্ঠাতা সভাপতি ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সোনাগাজী শাখার এসএভিপি এন্ড হেড অব বাঞ্চ মনছুরুল আলম।
এ সময় আরও বক্তব্য রাখেন, ব্যাংকার্স ফোরাম কোম্পানীগঞ্জের নবনির্বাচিত সাধারণ সম্পাদক অগ্রণী ব্যাংক পিএলসি বসুরহাট শাখার এসপিও ব্যবস্থাপক মোহাম্মদ হাফিজ উদ্দিন ভূঞা, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি বসুরহাট শাখার এভিপি এন্ড হেড অব ব্রাঞ্চ মো.আবু তাহের প্রমূখ।
অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংকের ম্যানেজার ও ম্যানেজার অপারেশন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গ্রাহক সেবা নিশ্চিত করার মাধ্যমে অর্থনৈতিক সচ্ছলতা বজায় রাখার উদ্দেশ্যে গ্রাহক সেবা সহজতর করার লক্ষে পরামর্শ গুলো তুলে ধরেন। চলমান ব্যাংক পদ্ধতির সার্বিক উন্নয়নে সরকারের যে কোন কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।
Parisreports / Parisreports
পাবনায় মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নিচ্ছে ডিএমপি নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ
চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ
চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু
রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা
ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক
বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের
নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট
টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা
ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট
বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা