রাজধানীর মিরপুরে তরুণকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর মিরপুর-১ এ রনি নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এলাকাবাসীর দাবি, মাদক কারবারে বাধা দেওয়ায় তাঁকে হত্যা করা হয়। পুলিশ বলছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড হতে পারে।
গতকাল রোববার রাত ১০টার দিকে রাজধানীর মিরপুর-১ এ চিলড্রেন পার্কের পাশে এ ঘটনা ঘটে। নিহত রনি কবুতর ব্যবসায় জড়িত ছিলেন বলে জানা যায়।
স্থানীয়রা বলছেন, এলাকায় মাদক কারবারে বাধা দেওয়ার কারণেই রনিকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।
পল্লবী জোনের এডিসি মো. জাকারিয়া এসব তথ্য নিশ্চিত করে বলেন, রোববার রাত ১০টার দিকে মিরপুর ১ নম্বর এর চিলড্রেন পার্কের পাশে রনি নামের এক যুবককে এলাপাতাড়ি ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সেনাবাহিনী ও পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড হতে পারে।
এলাকাবাসী জানায়, এর আগেও এই এলাকায় মাদক, ছিনতাই ও আধিপত্য বিস্তারের চেষ্টায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
Parisreports / Parisreports
গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন
শিক্ষিকার সন্তানের লাশ উদ্ধার
র্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবির যাত্রা শুরু
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের
পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয়
ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
হাতে থাকা ব্যাগে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল দুই রোগীর