রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

শপথ নিলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫-৩-২০২৫ রাত ৮:২১

কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মার্ক কার্নি। শুক্রবার (১৪ মার্চ) স্থানীয় সময় সকাল ১১টায় তার শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। শপথ নেয়ার পর তিনি বলেছেন, কানাডা কখনোই আমেরিকার অংশ হবে না। খবর রয়টার্সের।

কানাডার রাজধানী অটোয়াতে গভর্নর জেনারেলের বাসভবন রিডো হলে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইংরেজি ও ফরাসি উভয় ভাষায় শপথ নেন মার্ক কার্নি। পরে একে একে শপথবাক্য পাঠ করেন সাবেক অর্থমন্ত্রী ডমিনিক লেব্ল্যাঙ্কসহ অন্য মন্ত্রীরা। বর্তমানে কানাডার ক্ষমতাসীন লিবারেল পার্টির প্রধানের দায়িত্ব পালন করছেন অর্থনীতিবিদ মার্ক কার্নি।

গত রোববার পার্টির আভ্যন্তরীণ ভোটাভুটি শেষে ৫৯ বছর বয়সী এ নেতাকে পরবর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত হয়। দেশে অর্থনৈতিক সংকট আর যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য যুদ্ধের জেরে সম্প্রতি ব্যাপক চাপ তৈরি হয় কানাডার সদ্য সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ওপর। দীর্ঘ ৯ বছর দায়িত্ব পালনের পর, গত জানুয়ারিতে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

Parisreports / Parisreports

প্যারিসে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ

পাকিস্তানে ২ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

যেখানে হুমকি, সেখানেই তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা কট্টর হিন্দুত্ববাদীদের

৫০টির বেশি চীনা জাহাজের উপস্থিতি, হুমকি ভাবছে তাইওয়ান

নেতানিয়াহুর পতন আসন্ন, জোট ছাড়ার ইঙ্গিত দিলো এক দল

গণকবর খোঁড়ার প্রশিক্ষণ নিচ্ছেন মার্কিন সেনারা

ডিভি লটারি পুনরায় চালুর আদেশ আদালতে আটকে গেল

নোবেল না পেয়ে নরওয়ের ওপর ক্ষুব্ধ ট্রাম্প

যুক্তরাজ্যে ঘূর্ণিঝড় বোয়েলের আঘাতে নিহত ২

গ্রেপ্তার হলে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা