রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

নোয়াখালীতে বিধবার ঘরে ঢুকে ধর্ষণের হুমকি দিয়ে ডাকাতি


নোয়াখালী প্রতিনিধি photo নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৩-২০২৫ সকাল ৭:২৫

নোয়াখালী বেগমগঞ্জে এক বিধবা নারীর ঘরে ঢুকে ধর্ষণের হুমকি দিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে।  শুক্রবার (১৪ মার্চ) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কাজী মো.জাকারিয়া। এর আগে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের মলংঙ্গী বাড়িতে এ ঘটনা ঘটে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রসুলপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের মলংঙ্গী বাড়ির শাহানাজ আক্তারের (৪৫) বিল্ডিংয়ের প্রধান দরজা ভেঙ্গে অজ্ঞাতনামা ৮-১০ জনের সংঘবদ্ধ ডাকাত বসত ঘরে প্রবেশ করে। তখন দেশীয় অস্ত্র হাতে ডাকাতদলের মুখে মাস্ক ও গামছা বাঁধা ছিল। পরে তারা অস্ত্রের মুখে নারীকে ধর্ষণের হুমকি দিয়ে ৬টি মুঠোফোন, স্বর্ণ ২ ভরি, নগদ ৪০ হাজার টাকা, ৮পিস শাড়ি, ১টি কম্বল,কসমেটিকস সামগ্রীসহ ১ কার্টুন খেজুর লুট করে নিয়ে যায়।  

এ বিষয়ে জানতে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ানের মুঠোফোনে একাধিক কল করা হলে তিনি রিসিভ করেননি।

তবে যোগাযোগ করা হলে বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কাজী মো.জাকারিয়া বলেন, খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগী নারীর স্বামী মারা গেছে। তিনি একটি বাচ্চা ও দুটি মেয়ে নিয়ে ওই ঘরে থাকেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Parisreports / Parisreports

পাবনায় মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নিচ্ছে ডিএমপি নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ

চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ

চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু

রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা

ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক

বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের

নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা

ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট

বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা

কক্সবাজার সৈকতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু