নোয়াখালীতে নামাজ পড়তে গেলে মসজিদের শৌচাগারে শিশুকে বলৎকার
নোয়াখালীর কবিরহাট উপজেলায় তৃতীয় শ্রেণির এক ছাত্রকে বলৎকারের অভিযোগ উঠেছে। অভিযুক্ত মো.নুরজ্জামান (৫৭) উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মিস্ত্রি বাড়ির বাসিন্দা। গত বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যার দিকে বিষয়টি জানাজানি হয়। এর আগে, গত মঙ্গলবার বিকেলে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্যাতনের শিকার শিশু স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। শিশুটির তার বাসার পাশের মসজিদে প্রায় নামাজ পড়তে যায়। প্রতিদিনের ন্যায় গত মঙ্গলবার বিকেলে শিশুটি আসরের নামাজ পড়তে যায়। নামাজ শেষে মুসল্লিরা সবাই চলে যায়। ওই সময় নুরজ্জামান প্রসাব করার কথা বলে শিশুটিকে কৌশলে মসজিদের শৌচাগারে ডেকে নেয়। এরপর তাকে সেখানে তাকে বলৎকার করে। পরবর্তীতে ভুক্তভোগী শিশুটি তার প্রতিবেশী এক মামাকে জানায় নুরজ্জামান তাকে খুব ব্যথা দিয়েছে। তিনি যেন আমার সাথে এ রকম আর না করে। এভাবে বিষয়টি জানাজানি হয়। একপর্যায়ে গত শুক্রবার জুমার নামাজ শেষে স্থানীয় মাতব্বররা অভিযুক্ত নুরজ্জামানকে চড়-থাপ্পড় দিয়ে বিষয়টি সমাধান করে দেয়। এছাড়া তার বিরুদ্ধে একাধিক শিশু বলৎকারের অভিযোগ রয়েছে।
এ বিষয়ে কবিরহাট থানার পরিদর্শক (তদন্ত) মো.মন্জুর আহমেদ বলেন,বিষয়টি জানাজানি হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। ভুক্তভোগী পরিবার মামলা না করায় তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল আদালতে সোপর্দ করা হয়।
Parisreports / Parisreports
পাবনায় মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নিচ্ছে ডিএমপি নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ
চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ
চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু
রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা
ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক
বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের
নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট
টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা
ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট
বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা