একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উ. কোরিয়া
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর মহড়ার জেরে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। সোমবার কোরীয় উপদ্বীপের পশ্চিমাঞ্চল থেকে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী।
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়াকে ‘‘বিপজ্জনক উস্কানিমূলক কাজ’’ বলে অভিহিত করে উত্তর কোরিয়া বলেছে, এটি দুর্ঘটনাক্রমে সংঘাতের ঝুঁকি উসকে দিতে পারে।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলেছে, উত্তর কোরিয়ার পশ্চিমাঞ্চল থেকে ইয়েলো সাগরের দিকে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের এই পরীক্ষা চালিয়েছে।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রের পরিসীমা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো বলে ধারণা করা হচ্ছে। যা সাধারণত ৩০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার শুরু হওয়া ‘ফ্রিডম শিল্ড’ নামের যৌথ সামরিক মহড়া আগামী ২০ মার্চ পর্যন্ত চলার কথা রয়েছে। যদিও গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার বিমান থেকে ভুল করে সীমান্তের নিকটবর্তী একটি বেসামরিক শহরে বোমা ফেলার পর তাজা গুলির মহড়া স্থগিত রাখা হয়েছে। দেশটিতে ভুলেই ফেলা বোমার বিস্ফোরণে অন্তত ২৯ জন আহত হয়েছেন।
মার্কিন-দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া বন্ধের দাবি জানিয়েছে উত্তর কোরিয়া। এই ধরনের মহড়াকে উত্তর কোরিয়া আক্রমণের প্রস্তুতি হিসেবে মনে করে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলেছে, উত্তর কোরিয়ার হুমকির মোকাবিলার প্রস্তুতিকে জোরদার করার লক্ষ্যে যৌথ ওই মহড়া চলছে। সূত্র: রয়টার্স।
Parisreports / Parisreports
প্যারিসে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত
জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ
পাকিস্তানে ২ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা
যেখানে হুমকি, সেখানেই তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ
কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা কট্টর হিন্দুত্ববাদীদের
৫০টির বেশি চীনা জাহাজের উপস্থিতি, হুমকি ভাবছে তাইওয়ান
নেতানিয়াহুর পতন আসন্ন, জোট ছাড়ার ইঙ্গিত দিলো এক দল
গণকবর খোঁড়ার প্রশিক্ষণ নিচ্ছেন মার্কিন সেনারা
ডিভি লটারি পুনরায় চালুর আদেশ আদালতে আটকে গেল
নোবেল না পেয়ে নরওয়ের ওপর ক্ষুব্ধ ট্রাম্প
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড় বোয়েলের আঘাতে নিহত ২