সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

ধর্ষণের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স: স্বরাষ্ট্র উপদেষ্টা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-৩-২০২৫ সকাল ৫:৪০

বাংলাদেশে ধর্ষণের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টোলারেন্স। ধর্ষণসহ নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত স্পষ্ট বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (৯ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি।

এ সময় তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধর্ষণসহ সকল অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এ যাবত নারীদের প্রতি যত সহিংসতা হয়েছে সেগুলোর তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনার সাথে জড়িতদের বিচার নিশ্চিত করা হবে এবং তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নারীরা নির্ভয়ে নির্বিঘ্নে ঘরে বাইরে দায়িত্ব পালন করবে। এতে যাএয়া তাদের বাধা দিতে বা সহিংসতা করতে আসবে তাদের আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। এ সময় ধর্ষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন ও সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান তিনি।

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর যেকোনো আক্রমণ বরদাশত করা হবে না। রমজানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার বদ্ধপরিকর। রাজধানীর শতাধিক পয়েন্টে তল্লাশি চৌকি/চেকপোস্ট বসানো হয়েছে। রমজান এবং ঈদে জননিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা নেয়ার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

Parisreports / Parisreports

গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

শিক্ষিকার সন্তানের লাশ উদ্ধার

র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবির যাত্রা শুরু

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের

পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয়

ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান

হাতে থাকা ব্যাগে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল দুই রোগীর

সরবরাহ বাড়লেও সাধারণের নাগালের বাইরে ইলিশ