মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

জিম্মিদের দ্রুত মুক্তি বিষয়ে হামাসকে হুঁশিয়ারি ট্রাম্পের


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৬-৩-২০২৫ রাত ৯:৩৮

অবিলম্বে জিম্মিদের মুক্তি না দিলে নারকীয় পরিস্থিতি তৈরি হবে গাজায়। মরতে হবে সব হামাস সদস্যকে। আবারও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রতি এ হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৫ মার্চ) সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি এমন হুঁশিয়ারি দেন। খবর দ্য গার্ডিয়ানের।

ট্রাম্প বলেন, এটাই শেষবারের মতো সতর্কবার্তা। তার কথামতো না চললে, নিরাপদ থাকবে না কোনো হামাস সদস্য। এই প্রক্রিয়া শেষ করতে যা যা প্রয়োজন, দেয়া হবে ইসরায়েলকে।

ফিলিস্তিনি জনগণের উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তাদের জন্য সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে। যেকোনো একটি সিদ্ধান্ত বেছে নিতে হবে। এটাই গাজা ছাড়ার সময় উল্লেখ করে সুযোগটি লুফে নেয়ার আহ্বান জানান তিনি।

এর আগে, হোয়াইট হাউস নিশ্চিত করে হামাসের সঙ্গে সরাসরি কথা হয়েছে ওয়াশিংটনের। জিম্মি মুক্তি নিয়ে বেশ কয়েকবারই হামাসকে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। ফিলিস্তিনি সংগঠনটির সাফ জবাব, একমাত্র যুদ্ধবিরতি চুক্তির মধ্য দিয়েই মুক্তি পাবে বন্দিরা।

Parisreports / Parisreports

রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ

স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী

হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি

প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস

নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ

ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে হাঁটুপানি, ভোগান্তিতে যাত্রীরা