জাপানে অর্ধ শতাব্দীর মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানল
অর্ধ শতাব্দীর মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে জাপানের উত্তরাঞ্চলীয় উপকূলীয় শহর অফোনাতো। গত তিন দশকে এত বড় ধরনের দাবানল দেখা যায়নি পূর্ব এশিয়ার এই দেশটিতে। খবর জাপান টাইমসের।
আগুনে এ পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুর্যোগ মোকাবিলা সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে অফুনাতো-এর ৫ হাজার ২০০ একর জুড়ে ছড়িয়ে পড়েছে দাবানল এবং আগুন নেভাতে নিয়োগ দেওয়া হয়েছে ২ হাজারেরও বেশি কর্মীকে।
এমনিতেই মার্চ মাসে অফুনাতোর আবহাওয়া শুষ্ক থাকে। তার ওপর গত মাসে সেখানে বৃষ্টি হয়েছে মাত্র ২ দশমিক ৫ মিলিমিটার, যা গত ২০ বছরের মধ্যে সর্বনিম্ম। ব্রুয়ারি মাসে অফুনাতোর গড় বৃষ্টিপাতের পরিমাণ ৪১ মিলিমিটর।
মঙ্গলবার অগ্নিনির্বাপক কর্মীরা প্রায় ৪ হাজার স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নিয়েছেন। ইওয়াতে প্রিফেকচারের ওফানাটো শহরের আশেপাশের একটি জঙ্গল এলাকা থেকে সাদা ধোঁয়া উড়েছে।
জলবায়ু পরিবর্তন জনিত কারণে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি পেয়ে গত বছর জাপানের সবচেয়ে উষ্ণ গ্রীষ্মকাল রেকর্ড করা হয়। অগ্নিকাণ্ড ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত, দাবানলটি প্রায় ২ হাজার ৬০০ হেক্টর এলাকা গ্রাস করেছে।
এটি ১৯৭৫ সালের পর জাপানের সবচেয়ে বড় দাবানল বলে উল্লেখ করছেন উদ্ধার কর্মীরা। এতে অন্তত ৮০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
Parisreports / Parisreports
রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ
স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী
হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি
প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১
ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প
এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা
বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা
ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস
নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ
ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা
বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস