সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

ছিনতাইকারী সন্দেহে দুই ইরানি নাগরিককে গণপিটুনি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-৩-২০২৫ সকাল ৯:৪২

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ছিনতাইকারী সন্দেহে দুই ইরানি নাগরিককে গণপিটুনি দিয়েছে লোকজন। পরে পুলিশ খবর পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় আহতরা হলেন- ইরানি নাগরিক আহমেদ (৭৪) ও  মেহেদী (১৮)। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ভাটারা থানার ওসি (তদন্ত) সুজন হক।

পুলিশ কর্মকর্তা বলেন, তারা সম্পর্কে দুজন দাদা ও নাতি। তাদের মধ্যে একজন গত ২৭ ফেব্রুয়ারি আরেকজন গত ১ মার্চ বাংলাদেশে আসেন। তারা বনানীর সুইচ হোটেলে উঠেছেন। আজ দুপুরে তারা মানি একচেঞ্জ করার জন্য বসুন্ধরা এলাকায় গিয়েছিলেন। তাদের কারেন্সি দিয়ে তারা টাকা নিচ্ছিলেন। এসময় পাশে থাকা লোকজন তাদের ‘শয়তানের নিঃশ্বাস গ্রহণ করিয়ে’ প্রতারণাকারী বলে সন্দেহ করে। লোকজন তাদের নানা প্রশ্ন করতে থাকে। এক পর্যায়ে তারা ভয় পেয়ে নিজেদের গাড়িতে উঠে পালানোর চেষ্টা করেন। এসময় লোকজন তাদের ধাওয়া দেয়। এতে তাদের গাড়ির চাপায় কয়েকজন রিকশাচালক আহত হন। এরপর তাদের গাড়ি থেকে নামিয়ে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি দেয় লোকজন। পরে পুলিশ খবর পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

সুজন হক আরও বলেন, আসলে লোকজনের সাথে ভুল বোঝাবুঝি হয়েছিল। লোকজন ভেবেছিল তারা শয়তানের নিঃশ্বাস শুকিয়ে টাকা পয়সা হাতিয়ে নেয়, সেই চক্রের লোক। কিন্তু আসলে তারা তো সেখানে টাকা একচেঞ্জ করতে গিয়েছিলেন। মানি একচেঞ্জে সরাসরি না গিয়ে একজনের কাছ থেকে টাকা নিচ্ছিলেন। সেটি দেখতে পেয়ে লোকজন উল্টো কিছু ভেবেছে।

পুলিশ জানায়, এই দুই ইরানি প্রথম বাংলাদেশে এসেছেন। তাদের ব্যাপারে যাবতীয় তথ্য যাচাই করা হচ্ছে। এখন তারা থানাতেই রয়েছেন। তাদের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি।

Parisreports / Parisreports

গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

শিক্ষিকার সন্তানের লাশ উদ্ধার

র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবির যাত্রা শুরু

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের

পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয়

ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান

হাতে থাকা ব্যাগে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল দুই রোগীর

সরবরাহ বাড়লেও সাধারণের নাগালের বাইরে ইলিশ