ধর্ষণ-ছিনতাই-খুনের বিরুদ্ধে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল
সারাদেশে খুন, ধর্ষণ, ছিনতাই, ডাকাতি, মব-সন্ত্রাস অবিলম্বে বন্ধ ও নিরাপত্তার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নোয়াখালীর সর্বস্তরের ছাত্রজনতা। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১টায় শহরের প্রধান সড়কে এই কর্মসূচি পালন করে।
এ সময় শিক্ষার্থীরা ‘ধর্ষকের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘আমার বোন ধর্ষিত কেন, ইউনুস সরকার জবাব চাই’, ‘বাঁচার মতো বাঁচতে দাও, নইলে গদি ছাইড়া দাও’ এসব স্লোগান দেন শিক্ষার্থীরা।
মিছিলে শিক্ষার্থীরা বলেন, জুলাই-২৪ পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকার নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। কেন এখনও নারীদের প্লাকার্ড হাতে দাঁড়াতে হচ্ছে? প্রতিনিয়ত ধর্ষণ ছিনতাইসহ বিভিন্ন অরাজকতা দেখতে হচ্ছে। এটা এই সরকারের ব্যর্থতা। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ এ সরকার। নারী-পুরুষসহ সাধারণ মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই আমরা। সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা এই সরকারের দায়িত্ব।
উল্লেখ্য গত দুই দিন আগে সারাদেশ সহ নোয়াখালীর কালিতারা বাজার সংলগ্ন এক বাড়িতে দুর্বৃত্তরা ডাকাতির জন্য এসে এক নারীকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এছাড়াও নোয়াখালী শহরের বিভিন্ন মহল্লায় চুরির ঘটনা বেড়েই চলছে। সেই কারনে পৌরসভার বিক্ষুব্ধ জনগণসহ সাধারণ ছাত্রীরা তাদের নিরাপত্তার জন্য উক্ত বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
গত এক সাপ্তাহে নোয়াখালী মাইজদী শহরে চুরি, ডাকাতির মতো ঘটনা ঘটেছে। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান কেন্দ্র পরিদর্শন করে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে শেষ করে।
Parisreports / Parisreports
পাবনায় মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নিচ্ছে ডিএমপি নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ
চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ
চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু
রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা
ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক
বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের
নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট
টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা
ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট
বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা