রাজধানীতে বসেছে ৬৫ চেকপোস্ট, যৌথ বাহিনীর ‘ব্লক রেইড’
রাজধানীতে অস্ত্রের মুখে ছিনতাই, চুরি-ডাকাতি বেড়ে যাওয়ায় জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে তৎপর হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত দুই দিনে নগরজুড়ে বসানো হয়েছে অন্তত ৬৫টি চেকপোস্ট। অপরাধীদের ধরতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, সেনাবাহিনীর এবং বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থার সহযোগিতায় যৌথ অভিযানে বিভিন্ন স্থানে শুরু হয়েছে ব্লক রেইড।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, গত রোববার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা নিশ্চিতে ডিএমপির ৫০০টি টহল দল দায়িত্ব পালন করেছে। এসময় ২৪৮জনকে গ্রেফতার করা হয়েছে। টহল দলের পাশাপাশি মহানগরীর বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে সিটিটিসির সাতটি, অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) চারটি ও র্যাবের ১০টি টহল দল দায়িত্ব পালন করে।
এদিকে ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, তারা ব্যাপক অভিযান শুরু করেছেন। চিহ্নিত সন্ত্রাসীদের তালিকা করে অভিযান পরিচালনা করছেন।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে বিজয় সরণীতে ঢাকা মহানগরের বিশেষ অভিযান পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
Parisreports / Parisreports
বেড়ানো শেষে ঘরে ফেরার ভোগান্তি
সড়ক দুর্ঘটনায় একদিনে ২৪ জনের মৃত্যু
যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারাদেশের পেট্রোল পাম্প
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, নিখোঁজ ২
ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন
মির্জা আব্বাসকে রোববার সিঙ্গাপুর নেওয়া হচ্ছে
মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
পাঁচ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস
নারীর ক্ষমতায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড চালু
কবর থেকে উত্তোলন করে অনলাইনে বিক্রি মানব কঙ্কাল
সাগরে ভাসছে চট্টগ্রাম বন্দরের জ্বালানিবাহী ১৪ জাহাজ
২৫শে মার্চ সারাদেশে প্রতীকী ব্ল্যাকআউটের পরিকল্পনা