সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

যাত্রাবাড়ীতে বাসার সামনে গাড়ি চালককে কুপিয়ে হত্যা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-২-২০২৫ রাত ১০:১১

রাজধানীর যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় বাসার সামনেই ইকবাল (৪০) নামে একজন গাড়ি চালককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ইকবাল পটুয়াখালী জেলার বাউফল থানার উত্তর নারায়ণ পাশা গ্রামের বারেক মিস্ত্রির ছেলে। তিনি পেশায় একজন ড্রাইভার।

নিহতের স্ত্রী কুলসুম জানান, তার স্বামী রাতে বাসার সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় এলাকার কয়েকজন সন্ত্রাসী পূর্ব শত্রুতার জেরে তার স্বামীকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানায় তার স্বামী আর বেঁচে নেই। তবে ইকবালের সাথে কি নিয়ে পূর্ব শত্রুতা ছিল সে বিষয়টি তিনি নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো ফারুক জানান, যাত্রাবাড়ী থেকে এলোপাথারি কোপানোর ফলে জখম হওয়া এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানিয়েছি।

Parisreports / Parisreports

গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

শিক্ষিকার সন্তানের লাশ উদ্ধার

র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবির যাত্রা শুরু

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের

পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয়

ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান

হাতে থাকা ব্যাগে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল দুই রোগীর

সরবরাহ বাড়লেও সাধারণের নাগালের বাইরে ইলিশ