কানাডায় অবতরণের সময় উল্টে গেল বিমান
উত্তর আমেরিকার দেশ কানাডায় অবতরণের সময় যাত্রীবাহী একটি বিমান উল্টে গেছে। ডেল্টা এয়ারলাইন্সের এই বিমানটিতে ৮০ জন আরোহী ছিলেন। দুর্ঘটনায় কমপক্ষে ১৯ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
সংবাদমাধ্যমটি বলছে, কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ৮০ জন যাত্রী বহনকারী একটি যাত্রীবাহী বিমান উল্টে গেছে। এতে কমপক্ষে ১৯ জন আহত হয়েছেন যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।
গুরুতর আহতদের মধ্যে একজন শিশুও রয়েছে বলে জানা গেছে। সোমবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
এদিকে দুর্ঘটনার খবরটি ছড়িয়ে পড়ার সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে বিমানবন্দর জানিয়েছে, “জরুরি দলগুলো ঘটনাস্থলে আসছে। সমস্ত যাত্রী এবং ক্রুদের খোঁজ নেওয়া হচ্ছে।”
এয়ার অ্যাম্বুলেন্স কোম্পানি অরঞ্জ সংবাদ সংস্থাকে জানিয়েছে, আহত শিশুটিকে টরন্টোর সিককিডস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং গুরুতর আহত দুই প্রাপ্তবয়স্ককে অন্যান্য এলাকার হাসপাতালে পাঠানো হয়েছে।
যদিও এই বিমান দুর্ঘটনার কারণ এখনও অজানা, তারপরও টরন্টোতে শীতকালীন ঝড়ের মধ্যে প্রবল বাতাস এবং তুষারপাতের ভেতরেই এই ঘটনা ঘটল। আগের সপ্তাহের তুষারপাত ছাড়াও এই সপ্তাহান্তে আনুমানিক ২২ সেন্টিমিটার (৮.৬ ইঞ্চি) তুষারে ঢেকেছে কানাডিয়ান এই বিমানবন্দরটি।
Parisreports / Parisreports
আঞ্চলিক যুদ্ধের সতর্কতার মাঝেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান
তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১৬
২ বছর পর রাফাহ ক্রসিং খুলছে ইসরায়েল
বেলুচিস্তানে অভিযানে ১৪৫ বিচ্ছিন্নতাবাদী নিহত
ইরান গুরুত্বের সঙ্গে আলোচনা করছে, জানালেন ট্রাম্প
ইরানের সরকারি অবকাঠামোতে হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার মৃত্যুতে শোকপ্রস্তাব
ভারতে বিমান বিধ্বস্ত হয়ে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী নিহত
ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও বড়
মেক্সিকোতে ফুটবল মাঠে বন্দুক হামলায় ১১ জন নিহত
কানাডার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রে আইস এজেন্টের হাতে প্রাণ হারালেন আরেক ব্যক্তি